আতপ চালের আটা
| Weight | 1 kg |
|---|
শীতকাল মানেই তো ভাপা, চিতই আর নানা রকমের সুস্বাদু পিঠার আয়োজন। আর এই পিঠাগুলোর মূল ভিত্তি হলো একদম খাঁটি ও মিহি আতপ চালের আটা।
অর্ডারের পর কী হবে
সাধারণ জিজ্ঞাসা
টাকা কীভাবে দেবো?
আগে পণ্য হাতে পাবেন, তারপর টাকা দেবেন। আগে কিছু দিতে হবে না।
কত দিনে পণ্য পাবো?
অর্ডারের পর ৩ দিনের মধ্যে পণ্য পাঠিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ।
পণ্যে সমস্যা থাকলে কী হবে?
কোনো সমস্যা পেলে ডেলিভারি চার্জ ছাড়াই ফেরত দিতে পারবেন।
“আতপ চালের আটা” নিয়ে কথা বলতে চাইলে যোগাযোগ করুন
আমাদের এই আতপ চালের আটা দিয়ে যখন আপনি পিঠা বানাবেন, তখন স্বাদটাই হবে অন্যরকম। শীতের সকালে গরম গরম চিতই পিঠা বা ভাপা পিঠা কার না ভালো লাগে! বিশেষ করে পিঠা তৈরির সময় আটা যদি পারফেক্ট না হয়, তবে সেই আসল স্বাদ পাওয়া যায় না।
আপনারা অনেকেই জানেন, আতপ চালের আটা দিয়ে কিভাবে চমৎকার সব পিঠা তৈরি করতে হয়। তবুও বলে দিই, পিঠা বানানোর আগে আটা হালকা কুসুম গরম পানি বা স্বাভাবিক পানি দিয়ে ভালোভাবে মেখে নিবেন। যত সুন্দর করে ডো তৈরি করবেন, পিঠাও তত নরম ও ফুলকো হবে। মনে রাখবেন, আমরা একদম ফুড গ্রেড কৌটার ভেতরে এই আটা পাঠিয়ে থাকি। প্রয়োজন অনুযায়ী বের করে পিঠা বানাবেন এবং বাকিগুলো ভালো করে কৌটার ভেতরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, যেন সুবাস ও গুণগত মান ঠিক থাকে।
আমি মোঃ রাজীব আহম্মেদ, আপনারা আমাকে চিনেন। বিশেষ করে, যারা রাজশাহীতে থাকেন তারা অনেকেই চিনেন। আমি চেষ্টা করছি, আমার রাজশাহীর খাঁটি পণ্যগুলো সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ Soker Bazar দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
আমাদের এই প্রিমিয়াম আতপ চালের আটা অর্ডার করার জন্য, নিচে ‘অর্ডার কনফার্ম করুন’ বাটনটিতে ক্লিক করে, আপনার নাম, ফোন নম্বর এবং ঠিকানা দিন।
