ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল—নিজের কিছু করবো, নিজের পরিচয়ে বাঁচবো।
পড়াশোনা শেষ করে যখন বাস্তব জীবনে পা দিলাম, তখন বুঝলাম—
চাকরি আমার জন্য না। চাকরি আমাকে আয় দিতে পারে,
কিন্তু মনকে শান্তি দিতে পারে না।

একটা স্বপ্নের শুরু…

নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে, আর হালাল উপার্জনের নিয়ত নিয়ে
২০২৫ সালে শুরু করি  Soker Bazar (শখের বাজার)

মানুষ হাসছে…
কেউ বলছে—
“এত পড়াশোনা করে এখন আম বিক্রি করো?”
“গুড় বিক্রি করাই তোমার কাজ?”
“এইটা তো হকারের মতো কাজ!”

এই কথাগুলো শুধু কথা ছিল না—
প্রতিটা কথাই বুকের ভেতর আঘাত করেছে।

আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি

প্রথম দিন থেকেই আমাদের লক্ষ্য ছিল তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করা—গুণমান, ন্যায্য মূল্য ও গ্রাহক আস্থা। এবং শুরু থেকেই আমাদের গ্রাহকরা আমাদের উপর আস্থা রেখেছেন জন্যেই আমরা এতদূর পৌঁছতে পেরেছি। নিরাপদ খাদ্য শুধু একটি পণ্যের গুণগত মান নয়, বরং এটি একটি দায়িত্ব। আমাদের লক্ষ্য—আপনার প্রতিদিনের রান্না থেকে শুরু করে কর্মজীবনের ব্যস্ত দিনগুলোতেও, Soker Bazar  যেন হয়ে ওঠে আপনার স্বাস্থ্যকর জীবনের অনন্য সঙ্গী।

আজ আমরা গর্বিত যে—

     

      • আমাদের পণ্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাচ্ছে

      • আমাদের গ্রাহকেরা চোখ বন্ধ করে আমাদের ওপর আস্থা রাখছেন

      • আর আমরা প্রতিদিনই নতুন নতুন স্বাস্থ্যকর পণ্যের সংগ্রহে যুক্ত করছি সেরা মানের পণ্য